গেইল না থাকলেও আফ্রিদি আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু কি আকর্ষণ হারাচ্ছে বিপিএল? আগামী ১৭ জানুয়ারি উদ্বোধন হতে যাওয়া এই টুর্নামেন্টের দ্বিতীয় আসরে আসছেন না ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। তবে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, আবদুল রাজ্জাকরা।আগামীকাল বিপিএলের নিলাম। গতকাল আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি। আগেরবারের মতো আইকন খেলোয়াড় নেই। এবার আছে গোল্ডেন শ্রেণী। এই শ্রেণীতে বিদেশি খেলোয়াড় ১৬ জন, বাংলাদেশি চারজন। বাংলাদেশি গোল্ডেন শ্রেণীতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম।ন্যূনতম দাম নির্দিষ্ট করা থাকলেও সর্বোচ্চ দামের কোনো সীমা ছিল না প্রথম বিপিএলে। সেটির পার্শ্বপ্রতিক্রিয়া সবারই জানা। আকাশচুম্বী দাম হাঁকিয়ে পরে খেলোয়াড়দের সেই টাকা দিতে হিমশিম খেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবার তাই সর্বনিম্ন দামের সঙ্গে সর্বোচ্চ দামেরও সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিদেশি গোল্ডেন শ্রেণীর খেলোয়াড়দের সর্বনিম্ন দাম হাঁকা যাবে ৭৫ হাজার ডলার, সর্বোচ্চ এক লাখ ৫০ হাজার ডলার। দেশি গোল্ডেন শ্রেণীর ক্ষেত্রে সীমাটা ৪৫ থেকে ৭০ হাজার ডলার। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ‘এ’ শ্রেণীর দামের সীমা ৫০ থেকে ৭৫ হাজার ডলার। ‘বি’ শ্রেণীর ৩০ থেকে ৫০ হাজার ডলার এবং ‘সি’ শ্রেণীর ১৫ থেকে ৩০ হাজার ডলার।বাংলাদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে এই তিন শ্রেণীর মূল্যসীমা যথাক্রমে ৩০ থেকে ৪৫ হাজার ডলার, ২০ থেকে ৩০ হাজার ডলার ও ১০ থেকে ২০ হাজার ডলার। সর্বোচ্চ দাম উঠে যাওয়ার পরও যদি নিলামে কোনো খেলোয়াড়কে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর যুদ্ধ চলতে থাকে, সে ক্ষেত্রে বাড়তি টাকার পুরোটাই খেলোয়াড় পাবেন না। ৬০ শতাংশ পাবে বিসিবি, ৩০ শতাংশ সংশ্লিষ্ট খেলোয়াড় ও ১০ শতাংশ গেম অন।নিলামে বাংলাদেশের খেলোয়াড় উঠবেন মোট ১১৩ জন। এর মধ্যে গোল্ডেন শ্রেণীর চারজন ছাড়া অন্য তিন শ্রেণীতে যথাক্রমে ৭, ১৭ ও ৮৫ জন। ১৩৪ জন বিদেশি খেলোয়াড়ের মধ্যে গোল্ডেন শ্রেণীর ১৬ জন ছাড়াও ‘এ’ শ্রেণীতে আছেন ১২ জন, ‘বি’ শ্রেণীতে ২৭ জন ও ‘সি’ শ্রেণীতে ৭৯ জন।‘গোল্ডেন’ শ্রেণীর বিদেশিরাপাকিস্তান: শহীদ আফ্রিদি, সাঈদ আজমল, ইমরান নাজিরইংল্যান্ড: লুক রাইট, ওয়াইজ শাহ, দিমিত্রি মাসকারেনহাসও. ইন্ডিজ: টিনো বেস্ট, সুনীল নারাইন, ডোয়াইন ব্রাভো, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, ফিদেল এডওয়ার্ডসদ. আফ্রিকা: আলফনসো থমাসঅস্ট্রেলিয়া: শন টেইট, ডার্ক ন্যানেস, ব্র্যাড হজ