গেইল ভোলেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগ ব্যাশে মেলানি ম্যাকলাফলিনের কাছে সাক্ষাৎকারের সময় অভিসারের প্রস্তাব দিয়ে ক্রিস গেইল বলেছিলেন ‘ডোন্ট ব্লাশ, বেবি!’ এ নিয়ে কত বিতর্ক হলো, ১০ হাজার ডলার জরিমানাও করা হলো গেইলকে। ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার পরে হালকা অনুযোগ করে বলেছিলেন সামান্য একটা রসিকতা নিয়ে এতটা হইচই না করলেও চলত! সময়ের সঙ্গে সঙ্গে সেই স্মৃতিতে হালকা আস্তরণ পড়তে শুরু করেছিল, কিন্তু গেইলের আরেকটি রসিকতা সেটি মনে করিয়ে দিল আবার। পরশু পিএসএলে গেইলের সাক্ষাৎকার নিচ্ছিলেন টম মুডি। সাক্ষাৎকারের শেষে দুষ্টুমি মাথাচাড়া দিল গেইলের, কথার শেষে যোগ করলেন, ‘চিয়ার্স টম। ডোন্ট ব্লাশ, টম!’ সঙ্গে সঙ্গে অট্টহাসিতে ভেঙে পড়েন গেইল ও মুডি। এক পাকিস্তানি ভক্ত মজা করে টুইট করলেন, পিএসএলেরও উচিত গেইলকে জরিমানা করা! দ্য গার্ডিয়ান।