গেইল-মুগ্ধ শেহজাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস গেইল
ক্রিস গেইল

বিপিএলের প্রথম আসরে জুটি বেঁধে তাণ্ডব চালিয়েছিলেন দুজন। বরিশাল বার্নাসের উদ্বোধনী জুটি প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছিল আতঙ্ক। পরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও একসঙ্গে খেলেছেন দুজন। কিন্তু এই টি-টোয়েন্টি বিশ্বকাপে দুজন হবেন পরস্পরের ‘শত্রু’। আহমেদ শেহজাদের পাকিস্তান আর ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ যে একই গ্রুপে!

আহমেদ শেহজাদ
আহমেদ শেহজাদ

তবে কিসের শত্রু, শেহজাদ তো গেইলে মুগ্ধ, ‘মানুষ হিসেবে গেইল অসাধারণ। আমার খুব ভালো বন্ধু। তার চেয়েও বেশি আসলে আমার বড় ভাই। বিপিএল ছাড়াও ক্যারিবিয়ান লিগে একসঙ্গে খেলেছি আমরা। ওর জীবনদর্শন আমার ভালো লাগে, ক্রিকেট-দর্শন ভালো লাগে। নিজের দিনে ব্যাট হাতে যেকোনো কিছু করতে পারে। ১ ওভারে ম্যাচের চিত্র পাল্টে দিতে পারে। টি-টোয়েন্টির সত্যিকার মাস্টারব্লাস্টার গেইলই।’