গেইল-সারওয়ান-চন্দরপল বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি বিশ্বকাপ-ব্যর্থতার পর সবকিছু নতুন করে শুরু করতে চাওয়া ওয়েস্ট ইন্ডিজ দল জোর দিচ্ছে তারুণ্যের ওপর। তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজে তারুণ্যনির্ভর দলই ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লুআইসিবি)। দল থেকে বাদ পড়লেন তিন সিনিয়র খেলোয়াড় ক্রিস গেইল, শিবনারায়ণ চন্দরপল ও রামনরেশ সারওয়ান। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের কাছে শোচনীয় পরাজয়ের পর কোচ ওটিস গিবসন পরাজয়ের দায়ভার চাপিয়েছিলেন এই সিনিয়রদের ওপর। তখনই বোঝা গিয়েছিল, ক্যারিবীয় দলে পরিবর্তন আসন্ন।২টি টেস্ট, ৫টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসছে পাকিস্তান। আগামী ২১ এপ্রিল সফরসূচক ম্যাচটি টি-টোয়েন্টি। এই ম্যাচটি ও প্রথম দুটি ওয়ানডের জন্য ক্যারিবীয় দলের নাম ঘোষণা করা হয়েছে গত পরশু। ইনজুরির কারণে মাত্র দুটি ম্যাচ খেলে বিশ্বকাপ থেকে ফিরে যাওয়া ডোয়াইন ব্রাভো ওয়ানডে দলে ফিরেই সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন। ফিরেছেন বাজিকরদের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে দুই বছরের জন্য নিষিদ্ধ থাকা মারলন স্যামুয়েলসও। ১৩ সদস্যের ওয়ানডে দলের একমাত্র নতুন মুখ অ্যান্টিগার লেগ স্পিনার অ্যান্টনি মার্টিন। টি-টোয়েন্টি দলে একদম নতুন মুখ চারজন। তাঁরা হলেন ক্রিস্টোফার বার্নওয়েল, ডাঞ্জা হায়াট, অ্যাশলি নার্স ও ক্রিসমার স্যানটোকি।ওয়ানডে দলে ফিরলেও টেস্ট খেলবেন না আইপিলে ব্যস্ত ডোয়াইন ব্রাভো। অন্যদিকে আইপিএল খেলা কাইরন পোলার্ড থাকছেন না ওয়ানডে সিরিজে। বোর্ডের সঙ্গে চুক্তিতে নেই এই দুজন। ওয়েবসাইট।প্রথম দুই ম্যাচের জন্য ওয়ানডে দল: ড্যারেন স্যামি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্রাভো, কার্ক এডওয়ার্ডস, অ্যান্টনি মার্টিন, রবি রামপল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, ডেভন স্মিথ, ডেভন টমাস (উইকেটকিপার)।