গেইল-স্যামিকে বিশ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের বিপক্ষে সামনের ওয়ানডে সিরিজে খেলবেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে। গত দুই বছর জাতীয় দলের হয়ে বিরতিহীন ক্রিকেট খেলে যাওয়া স্যামির একটা বিশ্রাম পাওনাও ছিল। ২২ ফেব্রুয়ারি থেকে গ্রেনাডায় শুরু ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন ডোয়াইন ব্রাভো। প্রথম দুটি ওয়ানডের জন্য পরশু ঘোষিত সিরিজের দলে নেই ক্রিস গেইলও। দলে না রাখতে অনুরোধ করায় বাঁহাতি ওপেনারকে ডাকেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গ্রেনাডাতেই সিরিজের শেষ দুটি ওয়ানডে ২৪ ও ২৬ ফেব্রুয়ারি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টি-টোয়েন্টি ও ২টি টেস্টও খেলবে জিম্বাবুয়ে। ওয়েবসাইট।ওয়েস্ট ইন্ডিজ দল: ডোয়াইন ব্রাভো (অধিনায়ক), টিনো বেস্ট, ড্যারেন ব্রাভো, জনসন চার্লস, নরসিং দেওনারায়ণ, সুনীল নারাইন, ভিরাসামি পেরমল, কাইরন পোলার্ড, কাইরান পাওয়েল, দিনেশ রামদিন, কেমার রোচ, আন্দ্রে রাসেল, রামনরেশ সারওয়ান।