গেইল-হজ-হাসির সঙ্গে আছেন ম্যাককালামও

ক্রিস গেইল, ব্র্যাড হজ ও ডেভিড হাসির সঙ্গে যোগ হল ব্রেন্ডন ম্যাককালামের নাম। এরা ভিন্ন তিনটি দেশের হলেও, মিল একটি জায়গায়। আর তা হলো এরা সবাই টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ হাজার রান করেছেন। প্রথম তিনজন আগেই এই মাইল ফলকে পৌঁছেছেন, আজ ৫ হাজার রানের ক্লাবে ঢুকলেন নিউজিল্যান্ড অধিনায়ক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ—আইপিএলের সপ্তম আসনে পাঞ্জাবের বিপক্ষে বিশ্বের চতুর্থ খেলোয়াড় হিসাবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা ম্যাককালাম।
কলকাতা নাইট রাইডার্সের সাবেক এই ব্যাটসম্যান আজ শুক্রবার ৪৫ বলে ৬৭ রান করেন। এ রানে করেই তিনি ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। ১৭৭ ম্যাচে তিনি ৫ হাজার ৪৪ রান তোলেন।
৫ হাজার ৯৯২ রান নিয়ে এ তালিকায় সবার ওপর আছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। এরপরেই দুই অষ্ট্রেলিয়ান ব্র্যাড হজ ও ডেভিড হাসি। হজের রান ৫ হাজার ৯৪৮ ও হাসির রান ৫ হাজার ৫০৩। ওয়েবসাইট।