গেইলকে নিয়ে ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরুন আপনি অধিনায়ক। তাহলে প্রতিপক্ষ দলের সব ব্যাটসম্যানকে নিয়েই পরিকল্পনা থাকবে আপনার। কিন্তু ব্যাটসম্যান যদি হন স্বরূপে থাকা আব্রাহাম বেঞ্জামিন ডি ভিলিয়ার্স, ক্রিস্টোফার হেনরি গেইল বা ব্রেন্ডন ব্যারি ম্যাককালামের মতো কোনো ব্যাটসম্যান? পরিকল্পনা খুব একটা কাজে আসবে কি! মহেন্দ্র সিং ধোনিরও অনেক সময় আসে না, তাই এঁদের নিয়ে কোনো পরিকল্পনাও করেন না ভারতীয় অধিনায়ক! 
এ রকম বিস্ফোরক ব্যাটসম্যানদের বিপক্ষে তেমন কিছু করার থাকে না বলেই মনে করেন ধোনি, ‘সত্যি বলতে কি, কেউ যদি ছয়ের পরে ছয় মারতেই থাকে, আপনার তেমন কিছু করার থাকবে না। আপনি ফিল্ডার কোথায় রাখবেন! বেশির ভাগ সময় আপনি শর্ট বল দিয়েও পার পাবেন না।’ এসব ব্যাটসম্যানের বিপক্ষে বোলারদের নিয়ে ‘জুয়া’ খেলা ছাড়া কোনো উপায়ও থাকে না। ধোনির সরল স্বীকারোক্তি, ‘আমার বিশ্বাস একটু জুয়া খেললে বোলারদের স্বাধীনতা দেওয়া হয়। তারা তখন ভিন্ন কিছু করার চেষ্টা করে। এটুকুই, এর বাইরে আসলেই কিছু করার নেই!’ এ সময় ফিল্ডারদের দায়িত্বটাও বেড়ে যায় বলে মনে করেন বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে যাওয়া অধিনায়ক, ‘পঞ্চাশ শতাংশ সম্ভাবনা আছে—এমন সুযোগগুলোও কাজে লাগাতে হবে আপনাকে। বোলারদের চাপটা তখন একটু কমে।’
আপাতত গ্রুপ পর্যায়ে ডি ভিলিয়ার্স পরীক্ষা উতরে গেছে ধোনির দল, গেইল-ঝড় কি সামলাতে পারবে! পিটিআই।