গেইলকে সরিয়ে অধিনায়ক স্যামি
অধিনায়কত্ব হারালেন ক্রিস গেইল। আগামী মাসে শ্রীলঙ্কা সফরের জন্য তাঁকে সরিয়ে নির্বাচকেরা ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্ব দিয়েছেন ড্যারেন স্যামির কাঁধে। আর ডুয়াইন ব্র্যাভোকে সরিয়ে সহ-অধিনায়ক করা হয়েছে ব্র্যান্ডন ন্যাশকে। গত মাসে বোর্ডের সঙ্গে জাতীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিলেও এ সফরে রাখা হয়েছে ক্রিস গেইল ও ব্র্যাভোকে।ওয়েস্ট ইন্ডিজকে ২০টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন গেইল, জয় এনে দিয়েছেন মাত্র তিনটিতে। তাঁর তিন বছরের অধিনায়কত্বের ইতি টেনে যাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই স্যামি টেস্ট দলে অনিয়মিত। শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজের দলে নেই তিন অভিজ্ঞ খেলোয়াড় দানিশ রামদিন, রামনরেশ সারওয়ান ও জেরোম টেইলর।—ক্রিকইনফোওয়েস্ট ইন্ডিজ দল: ড্যারেন স্যামি, ব্র্যান্ডন ন্যাশ, ক্রিস গেইল, আদ্রিয়ান ব্যারেথ, কার্লটন বাফ, সুলেমান বেন, ড্যারেন ব্র্যাভো, ডুয়াইন ব্র্যাভো, শিবনারায়ণ চন্দরপল, নেলসন প্যাসকেল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, শেন শিলিংফোর্ড, ডেভন স্মিথ ও ডেভন থমাস।