গেইলকে হারিয়েই সব হারাল উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ তো শেষ প্রথম বলেই! ওয়ানডেতে যার দিকে তাকিয়ে থাকে ওয়েস্ট ইন্ডিজ, সেই ক্রিস গেইল প্রথম বলেই আউট। মৌসুমে চতুর্থবার এবং সিরিজের দু ম্যাচে দ্বিতীয়বার ডগ বলিঞ্জারের শিকার ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তার ওপর ইনজুরির জন্য খেলতে পারছেন না শিবনারায়ণ চন্দরপল, রামনরেশ সারওয়ানরা। গেইলের ওপর অনভিজ্ঞ দলটির নির্ভরতা একটু বেশিই ছিল। প্রথম বলেই তাঁকে হারানোর পর ম্যাচের ফলও যা হওয়ার তা-ই হয়েছে—প্রথম ম্যাচে ১১৩ রানে হারার পর কাল অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ৮ উইকেটে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এখন ২-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া।মেলবোর্নে প্রথম ম্যাচে রান তাড়া করতে নেমে ১২ রানে ৩ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কাল প্রথমে ব্যাটিং করে ১৬ রানে হারিয়েছে ৪ উইকেট। ৮ নম্বরে নেমে সর্বোচ্চ ৪৩ ডোয়াইন স্মিথের, ৩২ করেছেন সাত নম্বরে ব্যাট করতে নামা কিয়েরন পোলার্ড। তার পরও ৬২ বল আগেই ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১৭০ রানে। নিজের প্রথম ৪ ওভারেই ৩ উইকেট নেওয়া বলিঞ্জার পরে আরও একটি উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।অ্যাডিলেড ওভালের উইকেটে কাল ঘাস একটু বেশিই ছিল। তবে এই উইকেটেও যে ব্যাটিং করা খুব কঠিন ছিল না, তা প্রমাণ হয়ে গেছে অস্ট্রেলিয়ার ইনিংসেই। ২৬.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই ওয়েস্ট ইন্ডিজকে টপকে গেছে অস্ট্রেলিয়া। ৪২ বলে ৭ চার ও ২ ছয়ে ফিফটি করা শেন ওয়াটসন আউট হয়েছেন ৫৩ করে। ৫৫ বলে ৮ চার ও ২ ছয়ে অপরাজিত ৫৭ পন্টিং। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৩৯.৪ ওভারে ১৭০ (স্মিথ ৪৩, পোলার্ড ৩২, রামদিন ৩০; বলিঞ্জার ৪/২৮, ম্যাকে ২/৩৩, ওয়াটসন ১/২৪, জনসন ১/৩৬, হরিজ ১/৪৫)। অস্ট্রেলিয়া: ২৬.৩ ওভারে ১৭১/২ (পন্টিং ৫৭*, ওয়াটসন ৫৩, মার্শ ২৭, ক্লার্ক ২৭*; স্মিথ ১/২৮, রোচ ১/৪৪)।