গেইলদের ব্যাটে কিউই বোলিংয়ের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ মাস পর টেস্টে প্রত্যাবর্তন। ক্রিস গেইলের মতো ব্যাটসম্যান এমন উপলক্ষ ছাড়বেন কেন! ১৪ তম টেস্ট সেঞ্চুরির আলোয় ভাসালেন অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামকে। টেস্টের তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪২ রান ক্যারিবীয়দের, লিড ৯১ রানের।গেইল ১৫০ করে ফিরেছেন। ১৭ বাউন্ডারির সঙ্গে চার ছক্কা, ক্রিস মার্টিনকে মিড উইকেটের ওপর দিয়ে মারা; যার একটিতে পূর্ণ হয়েছে সেঞ্চুরি। সেঞ্চুরি পেয়েছেন আরেক ওপেনার কাইরান পাওয়েলও (১৩৪)। তবে ওপেনিং জুটিতে তাঁদের ২৫৪ রানের পর ওয়েস্ট ইন্ডিজ ইনিংসটা যে রকম হওয়ার কথা ছিল, সে রকম হয়নি। ৩০৪ রানের সময় পাওয়েলের বিদায়ে ছোটখাটো একটা বিপর্যয় নামে। ৫১ রানে পড়ে যায় ৩ উইকেট। পঞ্চম উইকেটে ফুদাদিন-দেওনারায়ণ জুটির ৫৫ রান পরিস্থিতি সাময়িক সামলেছে। কিন্তু ৪১০ রানে ফুদাদিন ও ৪২৮ রামদিনও ফিরে গেলে গেইল-পাওয়েলের গতিটা আর থাকেনি ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে। তবে তৃতীয় দিন শেষেও অপরাজিত ৫৪ রান নিয়ে উইকেটে ছিলেন দেওনারায়ণ, সঙ্গে ছিলেন অধিনায়ক স্যামি (৮*)। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৫১, ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৫২২ (গেইল ১৫০, পাওয়েল ১৩৪, ফুদাদিন ৫৫, দেওনারায়ণ ৭৯, স্যামি ৫০, স্যামুয়েলস ২৮। উইলিয়ামসন ২/৪৭, মার্টিন ৩/১৩৪, ব্রেসওয়েল ২/৯৬, ওয়াগনার ১/১১২, ভেট্টোরি ১/১২৪)।সর্বশেষমিডল অর্ডারের ব্যর্থতার পরও ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৫২২ করতে পারল দেওনারায়ণ ও ড্যারেন স্যামির কল্যাণে। দেওনারায়ণ ৭৯, স্যামি ৫০ রান করেন। এ রিপোর্ট লেখার সময় নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস শুরু করে এক উইকেটে করেছে ১১২ রান। গাপটিল ৫০ ও ম্যাককালাম ৩৩ রানে ব্যাট করছিলেন।