গেইলের অতিথি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনে অতিথি ছিলেন দুই জ্যামাইকান উসাইন বোল্ট ও কোর্টনি ওয়ালশ। জ্যামাইকার হোল্ডিং-ডুজনরা তো বটেই, নানা সময়ই এখানে আনন্দময় রাত কাটিয়ে গেছেন ভিভ রিচার্ডস থেকে শুরু করে অনেক ক্যারিবিয়ান গ্রেট। ক্রিস গেইলের অতিথি এবার রাহিম স্টার্লিং। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপের হতাশার গুমোট বাতাস কাটাতে ক্যারিবীয় সমুদ্রের তাজা বাতাস নিচ্ছেন হাঁপরভরে। লিভারপুলের এই উইঙ্গার ইংলিশ মৌসুম শুরুর আগে ছুটি কাটাতে গেছেন জন্মভূমি জ্যামাইকায়। ঢুঁ মেরেছেন গেইলের ‘ট্রিপল সেঞ্চুরি ৩৩৩ বার’। গত সেপ্টেম্বরে চালু হওয়ার পর এই কদিনেই কিংস্টনে রাতের আনন্দপিয়াসীদের পছন্দের শীর্ষে গেইলের ডেরা। ছবি বলছে, সময়টা মন্দ কাটেনি গেইল আর স্টার্লিংয়ের! মেইল অনলাইন।