গেইলের কাছে পাঞ্জাবের হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিলামে মুখ ফিরিয়ে নেওয়ার জবাবটা দিয়ে চলেছেন ক্রিস গেইল। আর এই বিধ্বংসী ক্যারিবীয় ব্যাটসম্যানের ব্যাটের কাছে অসহায় আত্মসমর্পণ করে আজ ৮৫ রানের বড় হার মানতে হলো কিংস ইলেভেন পাঞ্জাবকে।৪৯ বলে ১০ চার ও ৯ ছয়ে ১০৭ রান! গেইলের ব্যাটে চড়ে ৬ উইকেটে ২০৫ রানের পাহাড়সম স্কোর গড়ে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১২০ রান তুলতে সক্ষম হয় পাঞ্জাব।এ জয়ের সুবাদে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শুক্রবার পর্যন্ত আইপিএলের পয়েন্ট তালিকায় বেঙ্গালুরুর অবস্থান চতুর্থ। আর ৮ ম্যাচে পাঞ্জাবের অর্জন ৬ পয়েন্ট, ১০ দলের তালিকায় অবস্থান নবম। ওয়েবসাইট।