গেইলের পক্ষ নেওয়ার জের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেয়েছিলেন বোর্ডের সঙ্গে ক্রিস গেইলের চলমান দ্বন্দ্বের অবসান হোক। চেয়েছিলেন বলেই বোর্ডের সঙ্গে ‘সমঝোতা’ বৈঠকে গেইলের হয়ে উপস্থিত হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউআইপিএ) প্রেসিডেন্ট দীননাথ রামনারায়ণ। কিন্তু দুই পক্ষের উত্তপ্ত বিতর্কে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে বৈঠক।গত মঙ্গলবারের ঘটনা এটি। এর ছয়-সাত দিনের মাথায় আজ সোমবার রামনারায়ণের সঙ্গে সব ধরনের যোগাযোগ বাতিল করেছে করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। অপরাধ—ওই বৈঠকে ‘অপেশাদারী’ আচরণ করেছেন রাম নারায়ণ।বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ জুন অনুষ্ঠিত বৈঠকে বোর্ডের প্রধান নির্বাহী আর্নেস্ট হিলাইরেকে দেখে নেওয়ার হুমকি দেন রামনারায়ণ। এমন অপেশাদারী আচরণের পর আচরণ সংশোধন না হওয়া পর্যন্ত কোনোভাবেই তাঁর সঙ্গে যোগাযোগ রাখতে পারে না বোর্ড।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্রিস গেইলের সঙ্গে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে বোর্ড। প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আগে যেমন মনোভাব ছিল, আগামী দিনেও একই মনোভাব নিয়ে এগিয়ে যাবে বোর্ড। ওয়েবসাইট।