গেইলের পক্ষে সরব ভিভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস গেইল প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে (ডব্লুআইসিবি) এক হাত নিলেন ভিভ রিচার্ডস। ক্যারিবীয় কিংবদন্তির কথা, গেইলের প্রতি ডব্লুআইসিবির আচরণ ঠিক নয়। ক্যারিবীয় দীপপুঞ্জের আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলো যেখানে নিজেদের দায়িত্ব নিয়ে সক্রিয় নয়, সেখানে ‘দলে ফিরতে হলে ক্ষমা চাইতে হবে’ গেইলের জন্য এমন শাস্তি ভিভের কাছে একটু বেশিই মনে হয়েছে। ‘গেইল যা করেছে, তার বেশির ভাগই সমর্থন করি না আমি। কিন্তু পুরো বিষয়টি জোরালোভাবে সামনে এসেছে। আমি মনে করি, সে সমর্থনও পেতে পারত’—গেইলকে শাস্তি দিয়ে সংস্থার দুর্বলতা আড়ালের একটা চেষ্টা ডব্লুআইসিবির মধ্যে দেখছেন ভিভ। বোর্ডের সমালোচনা করায় ২০১১ ক্রিকেট বিশ্বকাপের পর থেকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাইরে ক্রিস গেইল। বোর্ডের সঙ্গে কয়েক দফা বৈঠকের পরও কোনো সমাধান হয়নি দুই পক্ষের। বোর্ড অবশ্য গেইলকে পথ দেখিয়ে দিয়েছে, দলে ফিরতে হলে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা চাইতে বলাটাকে ‘হাস্যকর’ বলছেন ভিভ। কারণ, তাঁর ভাষায়, ‘বোর্ড কর্তারাও জানে কিছু একটা ভুল ছিল এবং সেটাকেই সামনে নিয়ে আসার চেষ্টা করেছে গেইল।’ ওয়েবসাইট।