গেইলের প্রত্যাবর্তনেও পুরোনো উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বলের পাঁচটিতেই ছক্কা, ৫১ বলে ৫৩ রান। ১৫ মাস পর ওয়েস্ট ইন্ডিজ দলে দুর্দান্তভাবেই প্রত্যাবর্তন করলেন ক্রিস গেইল। তবে জাতীয় দলে পুনরাভিষেকটা পুরোপুরি সুখকর হলো না তাঁর। ৯ উইকেটে ২৩৮ রান করে দ্বিতীয় ওয়ানডেতেও দল যে হেরেছে ৮ উইকেটে, পাঁচ ওভার বাকি থাকতেই। এই হারে সিরিজও খোয়ালো ওয়েস্ট ইন্ডিজ।কাল ওভালে ইংল্যান্ডের জয়ের নায়ক অধিনায়ক অ্যালিস্টার কুক, ১১২ রান করে হয়েছেন ম্যাচসেরা। ওপেনিংয়ে ইয়ান বেলের (৫৩) সঙ্গে তাঁর ১২২ রানের জুটিই গড়ে দেয় জয়ের ভিত্তি।ইনিংসের সূচনাটা ভালো হয়েছিল ওয়েস্ট ইন্ডিজেরও। ৬৩ রান তুলেছিলেন গেইল-লেল্ডল সিমন্স জুটি। যার ৫৩-ই ছিল গেইলের। তাঁর পাঁচ ছক্কার তিনটি ব্রেসনানের এক ওভারেই। গেইল-ঝড়ের পর আর ১৬ রান তুলতেই নেই ৪ উইকেট। এই বিপর্যয় সামলান ডোয়াইন ব্রাভো (৭৭) ও কাইরন পোলার্ড (৪১), গড়েন ১০০ রানের জুটি। তবে শেষে আবার সেই পুরনো ওয়েস্ট ইন্ডিজ, শেষ পাঁচ ওভারে এল মাত্র ১৯।গেইল ফিরলেও ইংল্যান্ড সফর শেষ হয়ে গেছে ড্যারেন ব্রাভোর। কুঁচকির চোটই শেষ করে দিয়েছে এই ব্যাটসম্যানের সফর। ওয়েবসাইট।