গেইলের সেঞ্চুরিতেও গায়ানার হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬১ বলে ১২২, তাতে ছয় ১২টি। গেইল-সুলভ ইনিংসই বটে ! কিন্তু এমন দুর্দান্ত একটা সেঞ্চুরির পরও লাভ হলো না। ক্রিস গেইলের দল জ্যামাইকা টি-টোয়েন্টি প্লে-অফে হেরে গেছে গায়ানার কাছে। আগামী রোববার ফাইনালে গায়ানা খেলবে ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে। প্রতিযোগিতায় নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিলেন গেইল। শুরু থেকেই চড়াও ছিলেন বোলারদের ওপর। তোপটা বেশি গেছে ভিরাসামি পেরমলের ওপর। এই বাঁহাতি স্পিনারের এক ওভারেই নিয়েছেন ২৮ রান। ভেঙেছেন ক্যারিবিয়ান ঘরোয়া প্রতিযোগিতায় নিজের গড়া ৯ ছক্কার রেকর্ডও। ১৮৩ রান করেও শেষ রক্ষা হয়নি জ্যামাইকার। ক্রিস্টোফার বার্নওয়েলের ৪৯ বলে ৮৮ রানের ইনিংসের কল্যাণে গায়ানা এক ওভার দুই বল বাকি থাকতেই পেয়ে যায় জয়। ওয়েবসাইট।