গেমস ফুটবলের চূড়ান্ত পর্বে পাঁচ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাছাইপর্ব থেকে বাংলাদেশ গেমস ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে পাঁচ দল—নওগাঁ, ঝিনাইদহ, রংপুর, মৌলভীবাজার ও বরিশাল। আটটি অঞ্চলে হওয়া বাছাইপর্ব থেকে এই পাঁচটি দল এসেছে রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও বরিশাল অঞ্চল থেকে। ঢাকা, চট্টগ্রাম ও সেবা অঞ্চল থেকে কোন তিনটি দল চূড়ান্ত পর্বে খেলবে, আঞ্চলিক ফাইনাল শেষেই তা জানা যাবে।