গেমসপল্লিতে চুরি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবারের ঘটনা। গেমসপল্লির যে ভবনে অস্ট্রেলীয় অ্যাথলেটদের বাস, সেটির বেজমেন্টে লাগল আগুন। হুলুস্থুল লেগে গেল। সেই সুযোগে কে বা কারা যেন অস্ট্রেলিয়ার সাইক্লিস্ট দলের কর্মকর্তা কিটি চিলারের দলের লোগোসংবলিত কিছু শার্ট এবং একটি ল্যাপটপ গায়েব করে দিয়েছে। এটা বড় কোনো চুরির ঘটনা নয়, কিন্তু এটিই ভবনের নিরাপত্তাকে প্রশ্ন তুলে দিয়েছে। রোববার এ চুরির ঘটনা জানিয়ে এক সংবাদ সম্মেলনে চিলার বলেছেন, ‘যেখানে ১৫ হাজার অ্যাথলেটের থাকার ব্যবস্থা, সেখানে অনেক মানুষের যাতায়াত। আমি কাউকে দোষারোপ করছি না। কিন্তু অনুমতি নেই এমন অনেক মজুর, পরিচ্ছন্নতাকর্মী, রক্ষণাবেক্ষণকর্মীদেরও উপস্থিতি।’ চুরি হওয়া ল্যাপটপে কোনো সংবেদনশীল তথ্য ছিল কি না, সেটি অবশ্য পরিষ্কার করেননি চিলার। কতগুলো শার্ট চুরি গেছে সেটিও বলেননি। ঘটনার পর অ্যাথলেটদের আবাসিক ভবনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। রয়টার্স।