গের ডোপ পাপ নিশ্চিত
প্রাথমিক নমুনা পরীক্ষায় ডোপ পজিটিভ হয়েছিলেন দুই সপ্তাহ আগে। টাইসন গে যে আসলেই ডোপপাপী, সেটা নিয়ে আর কোনো সন্দেহ রইল না। ‘বি’ নমুনা পরীক্ষায় নিষিদ্ধ ড্রাগের অস্তিত্ব পাওয়ায় এখন নিশ্চিত হওয়া গেল পুরোপুরি। যুক্তরাষ্ট্রের ডোপ নির্মূল সংস্থা ইউএসএডিএর প্রধান নির্বাহী ট্রাভিস ট্রাইগার্ট গত পরশু জানিয়েছেন, ‘আমরা নিশ্চিত করতে পারি “বি” নমুনার বিশ্লেষণ শেষ হয়েছে এবং সেখানে আগের নমুনার ফলটাই নিশ্চিত হয়েছে। “এ” নমুনার ফল পাওয়ামাত্র আমরা মি. গেকে ব্যাপারটা জানিয়েছিলাম। আগের নমুনার জন্য সবকিছুর দায় তিনি স্বীকার করেছিলেন। ফলটা তাই প্রত্যাশিত ছিল।’ তবে পরীক্ষাগুলো কোথায় করা হয়েছে, সেটা জানাননি ট্রাভিস। আরেকটি অতিরিক্ত পরীক্ষায়ও একই ফল এসেছে বলে জানিয়েছে ইউএসএডিএ। ডোপ পরীক্ষায় গে পজিটিভ হয়েছেন—১৪ জুলাই বিশ্ববাসী স্তম্ভিত হয়ে গিয়েছিল খবরটা জেনে। বাষ্পরুদ্ধ কণ্ঠে সর্বকালের দ্বিতীয় দ্রুততম মানব এই মার্কিন সিপ্রন্টার ডোপ নেওয়ার বিষয়টি স্বীকারও করে নিয়েছিলেন, ‘আমি একটা ভুল করেছিলাম। আমি আসলে একজনের ওপর ভরসা করেছিলাম। সে-ই আমাকে ডুবিয়েছে।’ ওয়েবসাইট।