গের মেয়ে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার টাইসন গের মেয়ে ট্রিনিটি গে গতকাল গোলাগুলির মাঝে পড়ে নিহত হয়েছে। ওয়াশিংটন পুলিশের ভাষ্য, ভোর চারটার দিকে একটি রেস্তোরাঁর পার্কিংয়ে দুটি গাড়িতে থাকা লোকজন গুলি ছুড়ছিল। এর মাঝে পড়েই ঘাড়ে গুলি লাগে ১৫ বছর বয়সী ট্রিনিটির। বাবার মতো সে-ও হাইস্কুল পর্যায়ে স্প্রিন্টার ছিল। এএফপি।