গেরো খুললেন সেরেনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ ওপেনের মাটির দুর্গ তাঁর জন্য দুর্বোধ্যই। ক্যারিয়ারের ১৫টি একক গ্র্যান্ড স্লাম শিরোপার মাত্র একটিই রোলাঁ গাঁরোতে। সেটিও জিতেছেন ১১ বছর আগে। গত দুই বছর তো শেষ আটের আগেই বাড়ির রাস্তা ধরতে হয়েছিল। কোয়ার্টার ফাইনালের সেই গেরোটা অন্তত খুলে ফেললেন সেরেনা উইলিয়াম। আজ ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে সেরেনার হাতে নাকাল হলেন ইতালির রবের্তা ভিঞ্চি। ৬-১, ৬-৩ গেমের সহজ জয় দিয়ে শেষ আটে পা রেখেছেন ৩১ বছর বয়সী মার্কিন তারকা। এই নিয়ে টানা ২৮ ম্যাচে জয় পেয়ে আবারও ফ্রেঞ্চ ওপেন ট্রফিটি হাতে তোলার সম্ভাবনা আরও একটু উজ্জ্বল করলেন সেরেনা। সেরেনার সেমিফাইনাল পথের বাধা সাবেক ফ্রেঞ্চ ওপেনজয়ী খেলোয়াড় সভেত্লানা কুজনেৎসোভা। রয়টার্স।