গোল-গড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৩৮ সালের ৫ জুন। বিশ্বকাপ অভিষেকেই ৪ গোল করে বসলেন পোল্যান্ডের স্ট্রাইকার আর্নেস্ত ভিলমোফস্কি। ব্রাজিলের বিপক্ষে ওই ম্যাচে পোল্যান্ড গোল করেছিল আরও একটি। তার পরও অবশ্য নকআউট প্রথম পর্বের ওই ম্যাচে ৬-৫ গোলে হেরে বিদায় নেয় ভিলমোফস্কির দল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগে ওটাই ছিল শেষ বিশ্বকাপ, বিশ্বকাপে তাই অার খেলা হয়নি ভিলমোফস্কির। এক ম্যাচে ৪ গোল, ম্যাচপ্রতি তাই গড়টাও ৪.০০। গড়টা বিশ্বকাপের ইতিহাসেই সর্বোচ্চ। ম্যাচপ্রতি গোল করায় এরপরই আছেন স্যান্ডর ককসিস ও জঁা ফন্টেইন। ১৯৫৪ বিশ্বকাপে ৫ ম্যাচে ১১ গোল করেছিলেন হাঙ্গেরির ককসিস। পরের বিশ্বকাপে ৬ ম্যাচে ১৩ গোল ফরাসি স্ট্রাইকার ফন্টেইনের। দুজনেরই ম্যাচপ্রতি গোল ২.২টি করে।