
একজন সেরা গোল বাঁচিয়ে, আরেকজন গোল করিয়ে। কিন্তু একজন গোল করেননি, বাঁচানওনি। সেরা হয়েছেন আতঙ্ক ছড়িয়েই!
সন হিউং-মিনের শিশুসুলভ হাসিতে বিভ্রান্ত হতে পারেন অনেকে। আদতে ওই হাসির আড়ালে লুকিয়ে খুনে এক ফরোয়ার্ড! দুই পায়েই সমান দক্ষতার নিখুঁত এক ফিনিশার। গত বছর কোরিয়ার বর্ষসেরা ফুটবলার। পরশু রাশিয়ার বিপক্ষে নিজের সেই চেনা গোলক্ষুধার প্রমাণ অবশ্য দিতে পারেননি ২১ বছর বয়সী বায়ার লেভারকুসেন ফরোয়ার্ড। ম্যাচের গোল দুটি করেছেন লি কিউন হো আর আলেকসান্দর কারজাকভ। কিন্তু ড্র ম্যাচে রুশ রক্ষণকে ব্যতিব্যস্ত রাখায় ম্যাচের সেরা সন হিউং-মিনই।
েকভিন ডি ব্রুইনের মূল কাজ গোল করা নয়। তবে গোল করানোর কাজটাও পারছিলেন না শুরুতে। প্রথমার্ধে দলের মতোই এলোমেলো ছিলেন এই মিডফিল্ডার। কিংবা ডি ব্রুইন নিজেকে খুঁজে পাচ্ছিলেন না বলেই হয়তো গুছিয়ে উঠতে পারেনি বেলজিয়াম! তবে সেই হতাশা মুছে দ্বিতীয়ার্ধে নিজের সেরাটা মেলে ধরেন ২২ বছর বয়সী মিডফিল্ডার। গোটা দলকে খেলিয়েছেন, মারুয়ান ফেলাইনিকে দিয়ে করিয়েছেন দলকে জেতানো গোল। এক অর্ধের পারফরম্যান্সই ম্যাচসেরা হওয়ার জন্য ছিল যথেষ্ট!
গোলের খেলা ফুটবলে যখন গোলকিপার হন ম্যাচসেরা, পারফরম্যান্সটা অনুমান করে নেওয়া যায় অনায়াসেই। গত বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে চীনের প্রাচীর গড়ে তুলে ম্যাচসেরা হয়েছিলেন নাইজেরিয়ান গোলরক্ষক ভিনসেন্ট এনিয়েমা। পরশু ব্রাজিলের বিপক্ষে তেমনই এক প্রাচীর গড়ে তুলেছিলেন নেইমারের হেডে তুমুল আলোচিত সেভটি ছাড়াও অবিশ্বাস্য রিফ্লেক্সে বাঁচিয়েছেন থিয়াগো সিলভার হেড, দারুণ বুদ্ধিমত্তা আর ক্ষিপ্রতায় ঠেকিয়েছেন পাওলিনহোর প্রচেষ্টা। খুব ভালো খেলেনি ব্রাজিল, তার পরও গোলে একজন ওচোয়া না থাকলে হয়তো মেক্সিকোর জালে ২-৩ গোল অন্তত দিতে পারত ব্রাজিল। সেই ম্যাচ গোলশূন্য, ব্রাজিলের বিপক্ষে জয়ের সমান ড্র আর মহামূল্য একটি পয়েন্টে দ্বিতীয় রাউন্ডের ওঠার পথে এগিয়ে যাওয়া। এই ম্যাচে ম্যাচসেরা হতে পারতেন শুধু একজনই!