গোলদাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের শীর্ষ ফুটবল লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়া দ্বিতীয় দক্ষিণ আমেরিকান লুইস সুয়ারেজ। প্রথমজন কার্লোস তেভেজ। ২০১০-১১ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফ্রান্সের থিয়েরি অঁরি। ২০০১-০২ থেকে ২০০৫-০৬ এই পাঁচ মৌসুমে চারবারই সর্বোচ্চ গোলদাতা আর্সেনালের এই ফরোয়ার্ড। অঁরির চেয়ে বেশিবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মাত্র দুজন—জিমি গ্রিভস (৬ বার) ও স্টিভ ব্লুমার (৫)। দুজনই অবশ্য প্রাক-প্রিমিয়ার লিগ যুগের। গ্রিভসের রেকর্ড চেলসি ও টটেনহামের হয়ে এবং ব্লুমারের ডার্বি কাউন্টির হয়ে।