গোলের লড়াই

একটি শিরোপা জেতার দীর্ঘ অপেক্ষায় হয়তো আরেকটি বছর যোগ হচ্ছে৷ তবে পুনরুত্থানের এক মৌসুমে লিভারপুল প্রায় ভুলে যেতে বসা আরেকটি স্বাদ আস্বাদন করল এবারই৷ গোলের পর গোল করে লিগের প্রায় মাঝপথেই লুইস সুয়ারেজ নিশ্চিত করে দিয়েছিলেন এবার ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটা আসছে অ্যানফিল্ডেই৷ এক ম্যাচ হাতে রেখেই ৩১ গোল হয়ে গেছে উরুগুইয়ান স্ট্রাইকারের৷ ইউরোপের সেরা স্ট্রাইকারের পুরস্কারপ্রাপ্তির দাবিতে রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পরশু পর্যন্ত এক কাতারেই ছিলেন সুয়ারেজ৷ এবারের আগে সর্বশেষ ১৯৯৮-৯৯ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা পেয়েছিল লিভারপুল৷ ১৮ গোল করে মাইকেল ওয়েন অবশ্য সেরা হয়েছিলেন যৌথভাবে৷
গোল্ডেন শুর লড়াইয়ে এখনো তিন ম্যাচ (পরশু পর্যন্ত) হাতে থাকা পর্তুগিজ তারকাই হয়তো একটু এগিয়ে৷ কিন্তু ২৮ ও ২৭ গোল করে লিওনেল মেসি ও ডিয়েগো কস্তারা হুমকি হয়ে আছেন৷ বার্সা ও অ্যাটলেটিকোর দুই ফরোয়ার্ডের হাতে লা লিগা ম্যাচ আছে দুটি করে৷
ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির ইব্রাহিমোভিচ (২৫) সর্বোচ্চ গোলদাতা হয়েই গেছেন৷ সিরি ‘আ’তে তুরিনোর অখ্যাত স্ট্রাইকার চিরো ইম্মোবিলে ২১ গোল করে আপাতত শীর্ষে৷ তবে ইতালির হয়ে একটি ম্যাচ খেলা ২৪ বছর বয়সী স্ট্রাইকারকে টপকে যেতে পারেন ১৯ গোলের মালিক কার্লোস তেভেজ ও লুকা টনি৷ ইতালিতে ম্যাচ বাকি দুটি করে৷
বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগার একতরফা মীমাংসা করে দিলেও শীর্ষ গোলদাতা হওয়ার লড়াইটা সেখানে তীব্র৷ বায়ার্নের মারিও মানজুকিচ ও আগামী মৌসুমে বায়ার্নকে ঠিকানা বানানো ডর্টমুন্ড স্ট্রাইকার লেভানডফস্কি দুজনেই করেছেন ১৮ গোল৷ ম্যাচ বাকি একটি করে৷
লা লিগা
৩১
ক্রিস্টিয়ানো রোনালদো
রিয়াল মাদ্রিদ
২৮
লিওনেল মেসি
বার্সেলোনা
২৭
ডিয়েগো কস্তা
অ্যাটলেটিকো
প্রিমিয়ার লিগ
৩১
লুইস সুয়ারেজ
লিভারপুল
২১
ড্যানিয়েল স্টারিজ
লিভারপুল
১৯
ইয়াইয়া তোরে
ম্যান সিটি
সিরি আ
২১
চিরো ইম্বোবিলে
তুরিনো
১৯
কার্লোস তেভেজ
জুভেন্টাস
লুকা টনি
ভেরোনা
বুন্দেসলিগা
১৮
মারিও মানজুকিচ
বায়ার্ন মিউনিখ
রবার্ট লেভানডফস্কি
বরুসিয়া ডর্টমুন্ড
১৬
ইয়োসিপ দ্রমিচ (নুরেমবার্গ) মার্কো িরউস (ডর্টমুন্ড) আদ্রিয়ান রামোস
(হার্থা বার্লিন)
লিগ ওয়ান
২৫
জাতান ইব্রাহিমোভিচ
পিএসজি
১৬
এডিনসন কাভানি
পিএসজি
ভিনসেন্ট আবু বকর
লোরিয়াঁ
আদ্রেঁ–পিয়ের জিনিয়াক
মার্শেই