গোলেরশাস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপনি কি হাঁটা দূরত্ব মানে বোঝেন? ঠেকায় না পড়লে তো কেউ বেশি হাঁটতে চায় না। কিন্তু এসি মিলান ফরোয়ার্ড সুসোকে পাক্কা ৪০ কিলোমিটার পথ হাঁটতে হচ্ছে। সান সিরো থেকে এসি মিলানের অনুশীলন মাঠ মিলানেলোর দূরত্ব ওই ৪০ কিলোমিটার। কিন্তু এতটা পথ সুসোকে হাঁটতে হচ্ছে কেন? ম্যাচের আগে দেওয়া কথার জন্যই এই ‘শাস্তি’ পেতে হচ্ছে এই স্প্যানিশ স্ট্রাইকারকে। গত সপ্তাহে সুসো সতীর্থদের বলেছিলেন, মিলান ডার্বিতে জোড়া গোল করলে মাঠ থেকে নিজের বাসা পর্যন্ত হেঁটে যাবেন। সুসোর বাসা ওই মিলানেলোতেই। পরশু ডার্বিতে জোড়া গোল করেছেন সুসো। আর সে জন্যই কিনা এখন হাঁটতে হবে ৪০ কিলোমিটার। কী ভয়ংকর! এএফপি।