গোল্ডেন গ্লাভস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারাকানায় শেষ বাঁশি তখন কয়েক মুহূর্তের অপেক্ষা। অলিভিয়ের জিরুর সঙ্গে ওয়ান-টু খেলে বিপজ্জনকভাবে জার্মানির বক্সে ঢুকে যান করিম বেনজেমা। মার্কারকে ছিটকে জায়গা বানিয়ে দুরন্ত গতির শট। নিশানাও ছিল ঠিক। কিন্তু সামনে যে দাঁড়িয়ে ম্যানুয়েল নয়্যার! তীব্র গতির ওই শটকে দুর্দান্ত রিফ্লেক্সে এক হাত দিয়ে ফিরিয়ে দিলেন জার্মান গোলকিপার। যেন ঝেঁটিয়ে বিদায় করলেন সব শঙ্কা! এর আগে ভালবুয়েনার হেড বাঁচিয়েছেন দারুণ ক্ষিপ্রতায়। ম্যাচজুড়ে গোলবারে ছিলেন বরাবরের আস্থা হয়ে। আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিনি ছিলেন সুইপারকিপার। বক্সের বাইরে এসে বল ধরেছিলেন ২১ বার। পরশু ফ্রান্সের বিপক্ষে বক্স থেকে বেরই হননি। প্রসঙ্গ উঠতেই নয়্যারে হাসি, ‘আজ যে আমাদের ডিফেন্স অনেক ভালো খেলেছে!’ তথ্যসূত্র: ফিফাডটকম।