প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপের ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন শুর জন্য এবার লড়াই চলছে মূলত রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো ও লিভারপুলের লুইস সুয়ারেজের মধ্যে। দুজনই নিজ নিজ ক্লাবের হয়ে এ মৌসুমে করেছেন ৩১টি করে গোল। ২৮ গোল নিয়ে এরপরই বার্সেলোনা ফরোয়ার্ড লিওনেল মেসি। অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো কস্তার গোলসংখ্যা ২৭। প্রিমিয়ার লিগ শেষ হয়ে যাওয়ায় আর গোল করার সুযোগ নেই সুয়ারেজের। তবে গোল বাড়িয়ে নেওয়ার আরও একটা করে ম্যাচ পাবেন রোনালদো, মেসি ও কস্তা। চলতি মৌসুমে ৩১টি গোল করেছেন অস্ট্রিয়ান ক্লাব রেড বুলস সালজবুর্গের জোনাথন সোরিয়ানোও। তবে উয়েফার মানদণ্ডে অস্ট্রিয়ান লিগের সূচক কম বলে গোল্ডেন শুর লড়াইয়ে বাকিদের চেয়ে পিছিয়ে এই স্প্যানিশ স্ট্রাইকার।