গোঁফ নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরুতে গোঁফটা ছিল সরু রেখার মতো। পেলেপুষে সেটাকে বাদশাহি আকার দিয়েছিলেন। পেল্লাই গোঁফের মিচেল জনসন উল্লাসে ফেটে পড়ছেন, অ্যাশেজের সবচেয়ে নিয়মিত দৃশ্য তো এটাই ছিল। কিন্তু হা হতোস্মি, জনসন সেটা এবার ছেঁটে ফেলেছেন। জনসনপত্নী জেসিকা নিজের হাতে সেটা কামাই করে দিয়েছেন। জনসন জানিয়েছেন, গোঁফটা দর্শনীয় ছিল, তবে নিয়মিত পরিষ্কারের হ্যাপাটাও কম ছিল না। শখ করে তো রাখেননি, রেখেছিলেন তহবিল তোলার কাজে। সেটা তো হয়েই গেছে, ৪০ হাজার ডলার উঠেছে নিলামে। ওয়েবসাইট।