গোঁফে তেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাশেজ পান আর না-ই পান, অস্ট্রেলিয়ানরা কিন্তু গোঁফে তেল দেওয়া শুরু করে দিচ্ছেন! চমকে গেলেন? আক্ষরিক অর্থেই গোঁফ রাখা শুরু করবেন জনসনরা। সেটাও পাল্লা দিয়ে—কে কার চেয়ে পেল্লাই গোঁফ রাখতে পারেন! কিন্তু হঠাত্ করেই এই গুম্ফপ্রীতি কেন? কারণটা শুনলে অবশ্য সাধুবাদ জানাবেন ম্যাথু ওয়েড, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, মিচেল জনসন ও কোচ ড্যারেন লেম্যানদের। ক্যানসার ও মনোবৈকল্য নিরাময়ে মভেম্বর ফাউন্ডেশনের জন্য তহবিল গড়তেই কাল থেকে গোঁফ না কাটার সিদ্ধান্ত নিয়েছেন এই ক্রিকেটাররা। পরে সেটা তোলা হবে নিলামে। গত বছরও এমন জনকল্যাণকর উদ্যোগ নিয়েছিলেন অজিরা। এএফপি।