গোঁফের তুমি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আল-রাশিদি
আবদুল্লাহ আল-রাশিদি

কুয়েতের পতাকা নিয়ে আসা যায়নি, কিন্তু কুয়েতি শুটাররা ঠিকই মাতাচ্ছেন রিও। প্রথম স্বতন্ত্র প্রতিযোগী হিসেবে অলিম্পিকে সোনা জিতেছেন ফেহাইদ আল-দিহানি। আর স্থানীয় দর্শকদের মন জিতেছেন তাঁর স্বদেশি আবদুল্লাহ আল-রাশিদি। নেপথ্য কারণ রাশিদির গোঁফ! রাশিদির সমর্থনে ব্রাজিলিয়ানরা একটু পর পরই রিওর অলিম্পিক সেন্টারে স্লোগান দিচ্ছিলেন, ‘বিগোদে’ ‘বিগোদে’! পর্তুগিজ এই শব্দটির অর্থ গোঁফ। রাশিদির গোঁফের প্রেমে পড়েছেন ব্রাজিলিয়ানরা। দ্যানিয়েল গ্রিল্লো নামে এক দর্শক জানালেন, ওই গোঁফে তাঁকে একদম ভিন্ন কিছু মনে হয়। রাশিদিও এমন সমর্থনে মুগ্ধ, ‘মনে হচ্ছে আমি ব্রাজিলের কেউ!’ সমর্থকদের হতাশ করেননি ৫২ বছর বয়সী রাশিদি, স্কিটে জিতেছেন ব্রোঞ্জ। এএফপি।