গোপন সূত্র

তাঁকে কিনতে একটা টাকাও দিতে হয়নি চেলসিকে। অথচ সেই পিওতর চেক ম্যাচের পর ম্যাচে আর্সেনালকে বাঁচিয়ে যাচ্ছেন। ৩৩ বছর বয়সে এমন গোলকিপিংয়ের রহস্য কী? একটা কারণ চেক নিজেই জানালেন। ড্রাম বাজানোর জন্যই নাকি চেকের পারফরম্যান্সে বেশ উন্নতি হয়েছে। গোল সামলানোর পাশাপাশি নিজের ড্রাম বাজানোর প্রতিভা জানান দিয়েছিলেন গত বছর। ইউটিউবে নিজের একটা চ্যানেলও খুলেছেন। চেক নাকি নিজের এই প্রতিভাটা আবিষ্কার করেছেন চেলসিতে এসে। এর আগে ড্রামের ড-ও জানতেন ন! সতীর্থ কার্লো কুদিচিনির সঙ্গে একটা রক মিউজিকের গেম খেলতে খেলতেই মনে হয়েছে, ড্রামটা খারাপ বাজাতে পারেন না। চেকের বিশ্বাস, ড্রাম বাজানোটা তাঁর রিফ্লেক্সকে আরও ভালো করেছে, আরও বেশি ক্ষিপ্র হয়েছেন তিনি। অন্য গোলরক্ষকেরাও তাহলে চেষ্টা করে দেখতে পারেন! ইএসপিএন।