গোপনে বিমানবন্দর ছাড়ল ইংল্যান্ড দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ইংল্যান্ড দল আজ মঙ্গলবার দেশে ফিরেছে। লন্ডনের হিথরো বিমানবন্দরে সমবেত হওয়া কয়েকশ বিক্ষুব্ধ সমর্থকদের চোখ এড়িয়ে নিরবে বিমানবন্দর ত্যাগ করেন ইংলিশ ফুটবলারেরা। খবর রয়টার্সের।ইংল্যান্ডের বিশ্বকাপ দলকে বহনকারী বিমানটি হিথরো বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টায়। ইংল্যান্ড দলটি যেন ক্ষুব্ধ সমর্থকদের মুখোমুখি না হয়, সেজন্য ব্যাপক প্রস্তুতি নেয় ইংলিশ ফুটবল ফেডারেশন ও লন্ডন পুলিশ। ইংল্যান্ড দলকে বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদেরও মুখোমুখি হতে দেওয়া হয়নি। অনেকটা লুকিয়ে-চুরিয়ে দলটিকে বিমানবন্দর থেকে পার করে দেওয়া হয়।এদিকে ইংল্যান্ডের বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর সকলের মনোযোগ এখন কোচ ফ্যাবিও ক্যাপেলোর ভবিষ্যতের দিকে। ক্যাপেলো অবশ্য ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি ইংলিশ ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে আলাপ করে বুঝতে চেষ্টা করবেন যে তাঁর প্রতি সবার আস্থা রয়েছে কি না। নিজে থেকে পদত্যাগ করবেন না বলেও তিনি সাফ জানিয়ে দিয়েছেন।দক্ষিণ আফ্রিকায় ইংল্যান্ডের বেস ক্যাম্প রুস্তেনবার্গ ত্যাগের সময় ফ্যাবিও ক্যাপেলো ইংল্যান্ডের বিশ্বকাপ ব্যর্থতার জন্য দীর্ঘ ইংলিশ মৌসুমের ক্লান্তিকে দায়ী করেছেন। তিনি বলেন, খেলোয়াড়েরা শীতের ছুটিও পায়নি। মৌসুমটাও বেশ কঠিন ছিল। সবমিলিয়ে খেলোয়াড়দের ক্লান্তিই বিশ্বকাপে ইংল্যান্ডকে ডুবিয়েছে।