গোপালগঞ্জে দাবা প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে দুই দিনব্যাপী দাবা প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয়েছে কাল। প্রশিক্ষণে ১২টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রশিক্ষণ দেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, ফিদে মাস্টার মাহফুজুর রহমান, তাহেরুল ইসলাম, মো. মনির হোসেনসহ দাবা ফেডারেশনের প্রশিক্ষকেরা।শেষ দিনে নিয়াজ মোর্শেদ ক্যাম্পে অংশ নেওয়া ৫০ জনের সঙ্গে একাই দাবা খেলায় অংশ নেন। শহরের শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় জেলা ক্রীড়া সংস্থা এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।