প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিবিষ্ট মনে অনুশীলন করছিলেন সাম্পদোরিয়ার ফুটবলাররা। হঠাৎ দূরের ঝোপে কিসের যেন নড়াচড়া। সবাই বুঝলেন, কেউ একজন ওখানে ঘাপটি মেরে আছে। ফুটবলার ও স্টাফরা মিলে পাকড়াও করলেন সেই অনুপ্রবেশকারীকে। আগন্তুক আর কেউ নন, প্রতিবেশী ক্লাব জেনোয়ার যুবদলের একজন কোচ! পরের দিন (আজ রাতে) সিরি ‘আ’তে সাম্পদোরিয়া-জেনোয়া ম্যাচ। শত্রুদের হাঁড়ির খবর জানতে ছদ্মবেশে গোয়েন্দাগিরি করতে গিয়েছিলেন লুকা ডে প্রা। নিজের ক্লাবই ব্যাপারটা পছন্দ করেনি, সাময়িক বহিষ্কার হতে হয়েছে তাঁকে। এর পরও সাম্পদোরিয়া জেনোয়াকে খোঁচা মারতে ছাড়েনি, ‘শত্রুদের সব সময় ক্ষমা করে দেওয়া উচিত। তাদের লজ্জা দেওয়ার এটাই সবচেয়ে ভালো উপায়।’ ওয়েবসাইট।