গোল...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিয়েগো কস্তা ও লুইস সুয়ারেজ এখন সমানে সমান। এই মৌসুমে এখন পর্যন্ত দুজনেরই গোল ১৯টি করে। ইউরোপিয়ান ফুটবলে সবার ওপরে এই দুজনই। সুয়ারেজ অবশ্য কিছুটা এগিয়ে। লিভারপুলের মোট গোলের (৪০টির) ৪৮ ভাগই করেছেন এই স্ট্রাইকার। অ্যাটলেটিকো মাদ্রিদের মোট গোলের (৪৪টি) ৪৩ ভাগ কস্তার। ফিওরেন্টিনা স্ট্রাইকার জিউসসেপে রসির নাম আসছে এর পরই। দলের ৩৩টি গোলের ১৪টিই তাঁর, শতকরা হিসেবে ৩৭ শতাংশ। ১৯ গোল নিয়ে সুয়ারেজ-কস্তার ঠিক পরেই ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রিয়ালের হয়ে রোনালদোর গোল শতকরা হিসেবে কিছুটা কম, ৩৭ শতাংশ।