গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজও কি ৪ গোল দেবে জার্মানি? ফোর্তালেজায় ঘানাকে ৪ গোল দিলেই যে ব্রাজিলকে টপকে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক হয়ে যাবে জার্মানরা। ব্রাজিলের ২১৩ গোলের চেয়ে মাত্র ৩ গোল পিছিয়ে আছে পর্তুগালের বিপক্ষে শততম বিশ্বকাপ ম্যাচ খেলা জার্মানি। বিশ্বকাপে ২০০ গোল করা দল এই দুইটিই, গোলের সেঞ্চুরি করা দলই আছে আর মাত্র দুটি। গত রাতের কোস্টারিকা ম্যাচের আগে ইতালির গোল ছিল ১২৮টি। ১২৫ গোল নিয়ে এরপরই আছে আর্জেন্টিনা। কাল সালভাদরে সুইজারল্যান্ডের বিপক্ষে কমপক্ষে ১ গোল পেয়ে থাকলে পঞ্চম দল হিসেবে শত গোলের ক্লাবে ঢুকে গেছে ফ্রান্সও।