প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৪টি নাম জানা হয়ে গেছে। ব্রাজিল বিশ্বকাপের বাকি আটটি দলের নাম জানা যাবে আজকালের মধ্যেই। আগামীকাল উরুগুয়ে-জর্ডান ম্যাচ দিয়েই পর্দা পড়ছে বাছাইপর্বের। প্লে-অফের প্রথম লেগে জর্ডানকে ৫ গোল দেওয়া উরুগুয়ে বাছাইপর্বে এ পর্যন্ত গোল করেছে ৩০টি। বাছাইপর্বে এককভাবে সবচেয়ে বেশি গোল করা দল হতে হলে কাল অবশ্য কমপক্ষে ৭ গোল করতে হবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। এবার এ পর্যন্ত দলীয়ভাবে সবচেয়ে বেশি গোল করেছে জার্মানি ও অখ্যাত নিউ ক্যালেডোনিয়া। ৩৬টি করে গোল করেছে ইউরোপ ও ওশেনিয়ার দেশ দুটি। ৩৫ গোল নিয়ে এরপরই অবস্থান আর্জেন্টিনার।