গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের প্রথম আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিল ইংল্যান্ড। ১৮৭২ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হয়েছিল স্কটল্যান্ডে। সেই ঘটনার ১৩৯ বছর পর আন্তর্জাতিক ফুটবলে প্রথম দল হিসেবে ২০০০ গোল করেছে সেই ইংল্যান্ডই। ৯০২ ম্যাচ লেগেছে তাদের এই মাইলফলক ছুঁতে। সুইডেনের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটির পাশে শেষ পর্যন্ত লেখা হয়েছে ইংল্যান্ডের গ্যারেথ ব্যারির নামটাই। ইংল্যান্ডের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে আর্জেন্টিনা। সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড এটি। কিন্তু গোল করেছে ইংল্যান্ডের চেয়ে অনেক কম—১৭০২টি। গোলসংখ্যায় ইংল্যান্ডের পরই আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সব মিলিয়ে ৮৮৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ব্রাজিল গোল করেছে ১৯২০টি।