গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ ম্যাচে ২৬ গোল। ম্যাচপ্রতি প্রায় এক গোল। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগটা দারুণ কাটছে আর্সেনাল অধিনায়ক রবিন ফন পার্সির। এই ডাচ স্ট্রাইকার হুমকির মুখে ফেলেছেন প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডকে। ১৯৯৩-৯৪ ও ১৯৯৪-৯৫ মৌসুমে ৩৪টি করে গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়ারার। তবে তখন লিগ ছিল ৪২ ম্যাচের, এখন ৩৮ ম্যাচের। আর ওই দুই বছর ২৮ ম্যাচ শেষে কোল ও শিয়ারার গোল করেছিলেন ২৭টি করে। লিগের এই পর্যায়ে এসে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ওই দুজনেরই।