প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ ম্যাচে ৭২ গোল। গড়ে প্রতি ম্যাচে ২.৪০টি। এবার কি ইউরোতে গোল একটু কমই হয়ে গেল না? অন্তত গত তিনটি আসরে গোল গড় এবারের চেয়ে বেশিই ছিল। গত দুবারই ৩১ ম্যাচে গোল হয়েছিল ৭৭টি করে, ম্যাচপ্রতি ২.৪৮টি। ফাইনালে স্পেন-ইতালি মিলে পাঁচ গোল করলেই শুধু ছোঁয়া যাবে ওই দুই আসরকে। তবে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ভাঙতে হলে ফাইনালে গোল হতে হবে ১৪টি! ২০০০ সালে বেলজিয়াম ও হল্যান্ডে গোল হয়েছিল ৮৫টি (গড় ২.৭৪)। গড়ের দিক দিয়ে রেকর্ডটি ১৯৭৬ যুগোশ্লাভিয়া ইউরোর। সেবার মাত্র চারটি ম্যাচে ৪.৭৫ গড়ে গোল হয়েছিল ১৯টি।