প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগে গত মৌসুমে ১০ গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছুঁয়েছিলেন রাউলের রিয়াল মাদ্রিদের রেকর্ড। রোনালদো এবার ১১ গোল করে রাউলকে এরই মধ্যে ছাড়িয়ে গেছেন। পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে এখন আরও বড় সুযোগ। সুযোগটা লিওনেল মেসির রেকর্ড ভাঙার। ১৪ গোল করে গত মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের রেকর্ডটা নতুন করে লিখেছিলেন বার্সার আর্জেন্টাইন তারকা। ১২ গোল করে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মেসির পরই আছেন নিস্টলরয়, মেসি ও মারিও গোমেজ।