গোল করার সহজ উপায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের মতো পেনাল্টি শট নিতে গিয়ে আর ভণিতা চলবে না। একবারেই শটটা নিয়ে ফেলতে হবে। দলের পেনাল্টি-বিশেষজ্ঞ যাঁরা, একটু কি ভয়েই আছেন?ভয় পাবেন না। যাঁরা পেনাল্টি শট নেবেন, তাঁদের কাজ সহজ করে দেওয়ার জন্য একটা গবেষণা করেছেন ব্রিটেনের এক্সটার বিশ্ববিদ্যালয়ের মনস্তত্ত্ববিদ গ্রেগ উড। অনেক গবেষণা করে তিনি বের করেছেন, গোলরক্ষকের কথা ভুলে যাওয়াই পেনাল্টি শট করার সহজতম উপায়। উডের বক্তব্য অনুসারে, শট নিতে যাওয়ার সময় খেলোয়াড়েরা তাঁদের মনোযোগের প্রায় পুরোটা দিয়ে দেন গোলরক্ষক আর তাঁর নড়াচড়ার ওপর। কিন্তু এতেই নাকি শট নিতে বেশি ভুলভাল হয়ে যায়। কথাগুলোকে স্রেফ তত্ত্বে আটকে রাখেননি উড। পেনাল্টি শট মিস করায় ‘সিদ্ধপদ’ মার্টিন পালের্মো, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডরা কথাটা একবার মেনে দেখবেন নাকি! রয়টার্স।