গোল করেও হারলেন সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা আশঙ্কা ছিল, তা-ই হলো। প্যাট্রিস এভরার সঙ্গে হাত মেলালেন না লুইস সুয়ারেজ। কাল ওল্ড ট্রাফোর্ডে লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের আগে এভরার বাড়িয়ে দেওয়া হাতকে উপেক্ষা করেছেন সুয়ারেজ। এ ঘটনায় এমনিতেই তেতে থাকা পরিবেশ উত্তপ্ত হয়েছে আরও। এরপর রেগে গিয়ে এভরা চেষ্টা করেছেন সুয়ারেজের হাত আঁকড়ে ধরতে। রিও ফার্ডিনান্ডও প্রতিক্রিয়া দেখালেন সুয়ারেজকে উপেক্ষা করে।তবে শেষ পর্যন্ত জিতল ম্যানইউ। ২-১ গোলে জিতে ২৫ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে আপাতত উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে।গত অক্টোবরে ম্যানইউ মিডফিল্ডারকে বর্ণবাদী গালি দেওয়ায় মাত্রই ৮ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন সুয়ারেজ। তাই ওল্ড ট্রাফোর্ডে এই উরুগুইয়ান কেমন সংবর্ধনা পান, সেটাই ছিল দেখার। ম্যাচ শুরুর আগেই পুলিশ ম্যানইউর সমর্থকদের কাছ থেকে জব্দ করে সুয়ারেজের ব্যঙ্গচিত্র-সংবলিত ম্যাগাজিনের কয়েক হাজার কপি।প্রত্যাশা মেটাতে পারেনি প্রথমার্ধের খেলা। এই সময়ের উল্লেখযোগ্য ঘটনাগুলোও সুয়ারেজ-কেন্দ্রিক। রিও ফার্ডিনান্ড দারুণ এক ট্যাকল করে তাঁকে গোলবঞ্চিত করেন। রেফারি ফাউল না ধরায় খেপে ছিলেন এই স্ট্রাইকার। বিরতির বাঁশি বাজতেই বিরক্তি প্রকাশ করেছেন বলকে লাথি মেরে বাইরে পাঠিয়ে। ওয়েবসাইট।এরপর টানেলে বেধে গেল দুই দলের খেলোয়াড়দের মধ্যে হইচই, হাঙ্গামা। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয়েছে পুলিশকে। ওল্ড ট্রাফোর্ডের দর্শক এ ঘটনার কিছুই দেখেনি। তবে এতেই মনে হয় দ্বিতীয়ার্ধের শুরুতে বদলে গেল খেলার চিত্র।ওয়েইন রুনি দুই মিনিটের মধ্যে দুটি গোল করে ফেললেন। হয়ে যেতে পারত তাঁর হ্যাটট্রিকও। ৪৭ মিনিটে প্রথম গোলটার উৎস কর্নার। লিভারপুল গুছিয়ে ওঠার আগেই আবার গোল। ভ্যালেন্সিয়ার পাস থেকে পেপে রেইনার দুই পায়ের ফাঁক গলে বল জালে জড়ান রুনি। ১০ মিনিট পর সহজ সুযোগ মিস করেই হ্যাটট্রিক-বঞ্চিত ইংলিশ স্ট্রাইকার। ৮০ মিনিটে লিভারপুলের হয়ে একটি গোল শোধ করেন সেই সুয়ারেজই। অতিরিক্ত সময়ে গ্লেন জনসনের শটটা অসাধারণ দক্ষতায় ম্যানইউর গোলরক্ষক ডি গেয়া না ফেরালে ম্যাচটা ড্র-ই হয়ে যায়। এভারটনের কাছে চেলসি ২-০ গোলে হেরে যাওয়ায় কোচ আন্দ্রেস ভিলাস-বোয়াসের চাকরি হারানোর শঙ্কা আরও গাঢ় হয়েছে। সান্ডারল্যান্ডের বিপক্ষে আর্সেনালের ২-১ গোলের নায়ক থিয়েরি অঁরি।