গোল গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকটি রেকর্ড পায়ে লুটাল লিওনেল মেসির—চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার। পরশু এসি মিলানের বিপক্ষে ২ গোল করে নিজের গোলসংখ্যা ১৪-তে নিয়ে তুললেন আর্জেন্টাইন তারকা। ভাঙলেন গত মৌসুমে নিজের ও ২০০২-০৩ মৌসুমে করা রুদ ফন নিস্টলরয়ের ১২ গোলের রেকর্ড। ছুঁয়েছেন ১৯৬২-৬৩ মৌসুমে ইউরোপিয়ান কাপে এসি মিলানের হোসে আলতাফিনির করা ১৪ গোলের রেকর্ড। ২০০২-০৩ মৌসুমে ম্যানইউর নিস্টলরয়ও ১৪ গোল করেছিলেন। তবে এই ডাচ্ স্ট্রাইকারের দুটি গোল ছিল বাছাইপর্বে। উয়েফা আয়োজিত যেকোনো পর্যায়ের ক্লাব ফুটবলের রেকর্ড ভাঙতে হলে মেসিকে করতে হবে আরও ৪ গোল। গত বছর ইউরোপা লিগে ১৭ গোল করে রেকর্ডটির মালিক রাদামেল ফ্যালকাও, বাছাইপর্বের ১ গোল ধরলে যেটা হয়ে যায় ১৮। পোর্তোর হয়ে ফ্যালকাও ভেঙেছিলেন ১৯৯৫-৯৬ মৌসুমে বায়ার্ন তারকা ইয়ুর্গেন ক্লিন্সমানের ১৫ গোলের রেকর্ড।