প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম মৌসুমে ২৬ গোল, গতবার ৪০টি আর এবার এখনই ২৯ গোল। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগায় তিন মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর ৮৭ ম্যাচে ৯৫ গোল! ম্যাচপ্রতি গোলের সংখ্যা ১.০৯। লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর পরিসংখ্যান সত্যিই অসাধারণ, ম্যাচপ্রতি গোলের সংখ্যায় তাঁর ধারেকাছেও নেই বর্তমান কোনো খেলোয়াড়। সবচেয়ে কাছাকাছি থাকা লিওনেল মেসির ম্যাচপ্রতি গোল ০.৭৩। বার্সেলোনা স্ট্রাইকার মেসি আট মৌসুমে ২০১ ম্যাচ খেলে করেছেন ১৪৭ গোল। এই দুজনের পরেই আছেন এই মৌসুমেই পোর্তো ছেড়ে অ্যাটলেটিকো মাদ্রিদে আসা রাদামেল ফ্যালকাও। এই কলম্বিয়ান স্ট্রাইকার ০.৭১ গড়ে ২১ ম্যাচে করেছেন ১৫ গোল। চারে আছেন রিয়াল মাদ্রিদ ও মালাগার হয়ে ৮৫ ম্যাচে ৪৮ গোল করা ডাচ স্ট্রাইকার রুড ফন নিস্টলরয়, তাঁর ম্যাচপ্রতি গোল ০.৫৬।