গোল-পার্থক্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি দুই দলই জিতলে শিরোপা নির্ধারিত হবে গোল-পার্থক্যে। এ ঘটনা এবারই প্রথম দেখবে না ইংলিশ ফুটবল। পয়েন্ট সমান হওয়ায় এর আগে পাঁচবার শিরোপা নির্ধারিত হয়েছে গোলের হিসাবে। ১৯২৩-২৪ মৌসুমে কার্ডিফ সিটিকে পেছনে ফেলে গোলগড়ে চ্যাম্পিয়ন হয় হাডার্সফিল্ড। ১৯৪৯-৫০ মৌসুমে পোর্টসমাউথ উলভারহ্যাম্পটনকে, ১৯৫২-৫৩ মৌসুমে আর্সেনাল প্রেস্টন নর্থ এন্ডকে, ১৯৬৪-৬৫ মৌসুমে ম্যানইউ লিডস ইউনাইটেডকে ও সর্বশেষ ১৯৮৮-৮৯ মৌসুমে আর্সেনাল পেছনে ফেলে লিভারপুলকে। আর্সেনাল ও লিভারপুলের গোলব্যবধানও সমান হলে গানাররা চ্যাম্পিয়ন হয় বেশি গোল করার সুবাদে।