প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপের টুর্নামেন্ট-সেরা ফুটবলারের তালিকাতে ফরোয়ার্ডদেরই আধিক্য। যাঁরা গোল করান, তাঁদেরও প্রতিনিধি আছে তালিকায়। সেরা ফুটবলারের আনুষ্ঠানিক স্বীকৃতি ‘গোল্ডেন বল’ চালু হয়েছে ১৯৮২ বিশ্বকাপে, কিন্তু সেরা ফুটবলার নির্বাচন প্রথম বিশ্বকাপ থেকেই। গত ১৮টি বিশ্বকাপের ১৮ সেরার মধ্যে ১৬ জনই ফরোয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার। যাঁরা গোল ঠেকান বা বাঁচান, তাঁদের মধ্যে সেরা হয়েছেন মাত্র দুজন। ১৯৩০ প্রথম বিশ্বকাপের সেরা হয়েছিলেন চ্যাম্পিয়ন উরুগুয়ের অধিনায়ক ও ডিফেন্ডার হোসে নাসাজি। বিশ্বকাপ ইতিহাসের একমাত্র গোলরক্ষক হিসেবে গোল্ডেন বল জিতেছিলেন অলিভার কান ২০০২ বিশ্বকাপে।