গোল-লাইনে উয়েফার ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ম্যাচে পাঁচ রেফারির যুগান্তকারী সিদ্ধান্ত তাদেরই নেওয়া। অথচ ফুটবল রেফারিদের সিদ্ধান্ত নির্ভুল করতে যখন নেওয়া হচ্ছে প্রযুক্তির সাহায্য নেওয়ার সিদ্ধান্ত, সেটিকে ‘না’ বলে দিল উয়েফা। ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা বলেছে, তাদের নিয়ন্ত্রিত চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপা লিগে গোল-লাইন প্রযুক্তি ব্যবহার করা হবে না। কারণ পোস্টের পাশে দাঁড়ানো দুই অতিরিক্ত রেফারিসহ পাঁচ রেফারিই যথেষ্ট মনে করছে সংস্থাটি।উয়েফা এক বিবৃতিতে বলেছে, ‘দুজন অতিরিক্ত সহকারী রেফারি ব্যবহারের মানেই হলো খেলাটা দেখার জন্য, খেলার নিয়মকানুন ঠিক আছে কি না, তা পর্যালোচনা করার জন্য অতিরিক্ত দুই জোড়া চোখ থাকা। রেফারির চোখ এড়িয়ে গেলে তারাই যেকোনো ধরনের ঘটনা রেফারিকে জানাতে পারে, বিশেষ করে পেনাল্টি এবং এর আশপাশের জায়গায় ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে। রেফারির ওপর ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকবে শুধু ম্যাচ কর্মকর্তাদের।’ ওয়েবসাইট।