গোল হজম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোল খাওয়াটাই ভবিতব্য আফ্রিকার দলগুলোর। ১৯৭৪ বিশ্বকাপে যুগোস্লাভিয়ার কাছে জায়ারের ৯-০ গোলে হারেই উঠেছিল এই রব। তিন ম্যাচে ১৪ গোল, এখন গণপ্রজাতন্ত্রী কঙ্গো নামে পরিচিত দলটির দখলেই ম্যাচপ্রতি সবচেয়ে বেশি গোল খাওয়ার রেকর্ড। তবে ম্যাচপ্রতি গোল খাওয়ার বেলায় মহাদেশ হিসেবে আফ্রিকা (১.৫৫) আছে ভালো অবস্থানেই। শুধু দক্ষিণ আমেরিকান (১.২৮) ও ইউরোপিয়ান (১.৩১) দলগুলোই আফ্রিকার চেয়ে ম্যাচপ্রতি কম গোল খেয়েছে। বিশ্বকাপে কমপক্ষে তিন ম্যাচ খেলেছে এমন দলগুলোর গোল খাওয়ার রেকর্ডটা চমকে দেওয়ার মতোই। শুধু ২০০৬ বিশ্বকাপ খেলা অ্যাঙ্গোলা ৩ ম্যাচে ২ গোল খেয়েছিল। ম্যাচপ্রতি সংখ্যাটা ০.৬৭—এটাই সর্বনিম্ন। ম্যাচের সংখ্যা কমপক্ষে ১০ ধরলে আয়ারল্যান্ড থাকবে সবার ওপরে। ১৩ ম্যাচে ১০ গোল ঢুকেছে দলটির জালে, গড় ০.৭৭।